আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে বসতে চলেছে আইপিএল ২০২২ এর মেগা অকশন ।
আসন্ন আইপিলের আগেই দেখে নেওয়া যাক কোন টিম কিভাবে তাদের দল সাজাতে চাইবে । এবং তাদের সম্ভাব্য স্কোয়াড এবং একাদশ কি হতে পারে । কোন কোন খেলোয়ার সবচেয়ে বেশি নজরে থাকবে ।
আইপিএল নিলামে যে দশটি দেশী এবং বিদেশী খেলোয়াড় বিশেষভাবে নজরে থাকবে তাদের তালিকা :
দেশীয় প্লেয়ার :
১১) Shivam Dube : সীম বোলিং অলরাউন্ডার, ভারতবর্ষে খুবই কম আছে । তবে বিগত কয়েক বছর ধরে নিজেকে প্রমাণ করলেও শিভাম খুব বেশি একটা সুযোগ পায়নি । তবে গতবছর টুর্নামেন্টের শেষ লগ্নে আবার পরিচিত ছন্দে দেখা যায় শিভাম দুবেকে ।
১০) Avesh Khan : গত বছর দিল্লির হয়ে তার দুর্দান্ত বোলিং সবার নজর কেড়েছিল । দারুন স্লোয়ার বলের বিভিন্ন ভেরিয়েশান আভেশ খানকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছিল । এই খেলোয়াড়টিকে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্ট, আর সি বি
৯) Shahrukh Khan :
বিধ্বংসী ভারতীয় ফিনিশার হিসাবে ঘরোয়া ক্রিকেটে সুনাম অর্জন করার পরেও আইপিএলে খুব একটা সুযোগ পায়নি শাহরুখ খান । গতবছর পাঞ্জাব কিংসের ছন্নছাড়া ম্যানেজমেন্টের জন্যই বিশেষ ভাবে সুযোগ না পেলেও যেটুকু খেলার সুযোগ পেয়েছিলেন তিনি নিজেকে প্রমাণ করেছেন । তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে তার স্থান পারফরমেন্স সত্যিই অনবদ্য । বিশেষ করে বলতে গেলে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টের ফাইনালের কথা বলতে হয় ।
কাজেই, কঠিন পরিস্থিতিতে এই বিধ্বংসী ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন ত্রাতার ভূমিকায় ।
কেকেআর, সিএসকে, পিকে, আরসিবি, এমআই, এলএসজি ইত্যাদি দল প্লেয়ারটিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে ।
৮) Harshal Patel : গতবারের আইপিএলের পার্পল ক্যাপ বিজয়ী হার্শাল প্যাটেলকে দলে নিতে আগ্রহ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর তাতে কোনো অবাক হওয়ার কিছু নেই । তবে বিশেষ করে গুজরাট টাইটানস, লখনউ সুপার জ্যায়ান্টস, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস
৭) Devdutt Padikkal : শেষ দুবছর ব্যাঙ্গালোরের হয়ে ওপেনিং করে এই যুব খেলোয়াড়টি বারবার নজর কেড়েছেন তার নিয়মিত পারফরমেন্সের জন্য । এক ঝাঁক স্টার খেলোয়াড়ের ভিড়েও তার খেলার শৈলী এবং নিয়ন্ত্রণ তাকে আলাদা পরিচয় দিয়েছে । এই যুব খেলোয়াড়টি যেকোনো দলের জন্যই একজন নির্ভরযোগ্য ভবিষ্যৎ তারকা হতে পারে । এই খেলোয়াড়টিকে দলে নিতে যেকোনো দলকেই ভীষণ বেগ পেতে হতে পারে । আরসিবি, আর আর, সিএসকে, ডিসি, পাঞ্জাব কিংস, এস আর এইচ ইত্যাদি দল নিলামে তার পিছনে পড়তে পারে ।
৬) Mohammed Shami :
ভারতীয় বোলিং বিভাগের অন্যতম এই স্তম্ভটিকে নিজেদের দলে নিতে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ইত্যাদি ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়ে পড়তে পারে । মহম্মদ সামির অভিজ্ঞতা, নির্ভরযোগ্যতা এবং উইকেট টেকিং এবিলিটি তাকে ক্রমশ অনন্য করে তুলেছে ।
৫) Shardul Thakur :
বিগত কিছু সময় ধরে ভারতীয় ক্রিকেটে "লাক-ফ্যাক্টর" হিসাবে একটা নাম ভীষণ ভাবে উঠে আসছে- শার্দুল ঠাকুর । চেন্নাই সুপার কিংসের এই প্রাক্তনী বিগত কয়েক মাস যাবৎ ভারতীয় দলের স্বার্থে একাধিক বার বল এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন । এই মুহূর্তে ভারতীয় দলের তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন । বল হাতে তিনি যেমন সফল ব্যাট হাতেও তার পরিণীতিবোধ তাকে একজন ভালো অলরাউন্ডার বানিয়েছে । এই প্লেয়ারটিকে দলে নিতে তাই ঝাঁপাতে পারে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি । যেমন- চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস...
৪)Yuzvendra Chahal :
"চালক-চতুর-চাহাল" । এই খেলোয়াড়টির পরিচয় দিতে এই তিনটি শব্দগুচ্ছই যথেষ্ট । ইরফান পাঠানের ভাষায় দীর্ঘদিন যাবৎ 'বোলারদের কবরস্থান' নামে খ্যাত ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ছোট মাঠে খেলেও তার এই সফলতা প্রমাণ করে চাহালের দক্ষতা । যেকোনো কঠিন পরিস্থিতিতেই অধীনায়কের ডাকে সাড়া দিয়ে তুলে নিয়েছেন বহু উইকেট । জিতিয়েছেন অনেক ম্যাচ । লেগ স্পিন বোলিংয়ে দক্ষতার সাথে, ধূর্ত বুদ্ধিমত্তা মিশে গেলে তবেই এখন চাহাল হওয়া যায় । এবার নিলামে অবশ্যই তার ওপরে কড়া নজর থাকবে তার ওপর । কাজেই, চাহালকে দলে নিতে নিলাম টেবিলে হাত ব্যাথা হতে পারে বেশিরভাগ ফ্রাঞ্চাইজির ।
৩) Shikhar Dhawan :
আইপিএলের বিগত কয়েক সংস্করণের রানের তালিকায় চোখ রাখলেই দিল্লির এই বাঁহাতি ওপেনার ব্যাটসম্যানের ধারাবাহিকতা ও দায়িত্ববোধের পরিচয় পাওয়া যায় । তিনি একাধারে যেমন আক্রমণাত্মক তেমনই পরিস্থিতি অনুযায়ী তার খেলার পরিণীতি বোধ তাকে সবার থেকে আলাদা করে । খোলামনের এই খেলোয়াড়টির অভিজ্ঞতার ঝুলি যেকোনো দলকেই সমৃদ্ধ করতে পারে । এমনকি কিছু দল তাকে অধিনায়ক হিসাবেও দেখতে পারেন । তবে তাদের মধ্যে এগিয়ে থাকবে : পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস
২) Shreyash Iyer :
এই নিলামে যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের নতুন ক্যাপ্টেন খুঁজতে চলেছে, নিঃসন্দেহে তাদের সকলেরই প্রথম পছন্দ হবেন শ্রেয়াশ আইয়ার । প্রাক্তন দিল্লি ক্যাপিটালস অধিনায়কের ভাগ্যে কোন দলের অধিনায়কত্ব জুটতে চলেছে তা শুধু সময়ের অপেক্ষা । এই যুব খেলোয়াড়টি অধিনায়ক হিসাবে তিনি যতটাই চতুর এবং সফল তেমনই নিজের দলের একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান এবং দুর্দান্ত ফিল্ডার । এই প্লেয়ারটিকে দলে নিতে যে টিমগুলো সবচেয়ে বেশি আগ্রহ দেখাতে পারে তারা হলো : কলকাতা নাইট রাইডার্স, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ।
১) Ishan Kishan :
এই আক্রমণাত্মক উইকেটকিপার ব্যাটসম্যানের উপর এবারে আইপিএল নিলামে নজর থাকবে সবচেয়ে বেশি । ওপেনিং বা মিডল অর্ডার উভয় ভূমিকাতেই বিধ্বংসী ঈশান কিষানের জুড়ি মেলা ভার । তবে গত সংস্করণে ওপেনিং করতে নেমেই তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন । মুম্বাই ইন্ডিয়ান্স প্রাক্তনী এই পকেট ডাইনামাইট যেকোনো দলের সম্পদ হতে পারে । তাই এই নিলামে বেশির ভাগ দলই এই বাঁহাতি ভারতীয় খেলোয়াড়টিকে নিজের দলে রাখতে চাইবে । তবে সে দৌড়ে মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস, সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে থাকবে । স্বভাবতই তার ঝুলিতে বেশ বড়ো মাপের অর্থরাশি যুক্ত হলে অবাক হাওয়ার কিছুই নেই ।
বিদেশী খেলোয়ার :
১০) Matthew Wade : KKR, RCB, GT, PKS, SRH
৯) Jason Holder : SRH, KKR, CSK, DC, MI
৮) Faf Du Plessis : CSK, KKR, RCB, GT, LSG
৭) David Warner : LSG, GT, PKS, CSK
৬) Patrick Cummins : KKR, DC, CSK, MI
৫) Liam Livingstone / Aiden Makram : RR, KKR, RCB, MI
৪) Nicholas Pooran/Sh. Hetmyre : KKR, DC,MI, PKS, SRH
৩) Lockie Ferguson : KKR, DC, MI, CSK, PKS
২) Kagiso Rabada : PKS, KKR, MI, CSK, RR,LSG
১) Quinton De Kock : GL, LSG, MI, PSK, SRH
আগামীকাল দেখার কার কোন দলে ঠাঁই হয় । কার ভাগ্যে কেমন শিকে ছেঁড়ে । আগামীকাল আমাদের পেজ এবং ওয়েবসাইট-এ নজর রাখবেন নিলাম সংক্রান্ত সকল আপডেট নিয়ে ।
#IPLAUCTION2022
#IPL
#KKR
#RCB
#CSK
#MI
#GT
#LSG
#RR
#SRH
#PKS
# DC
#SportsEXPERT